Showing posts with label Photoshop Basic Tutorial. Show all posts
Showing posts with label Photoshop Basic Tutorial. Show all posts

Saturday, June 29, 2013

অ্যাডবি ফটোশপ দিয়ে ইচ্ছে করলে যেকোনো সাদাকালো ছবি রঙিন করা যায়।


>এ জন্য যে ছবিটি রঙিন করবেন প্রথমে তাফটোশপের মাধ্যমে খুলুন।
এবার Image/Mode থেকে CMYK Colour নির্বাচিত করুন।
এখন Q চেপে quick mask মুডসক্রিয় করুন। এবার ব্রাশ টুল থেকে ব্রাশ নিন এবং ছবির যে অংশটুকু রঙিন করতে চান সেটুকু সতর্কতার সঙ্গে পেইন্টকরুন। সবার আগে ত্বকের অংশ দিয়ে শুরু করুন। ব্রাশের কাজ শেষ হলে Q চেপে নরমাল মুডে ফিরে আসুন। খেয়াল করুনছবিটিতে সিলেকশন তৈরি হয়েছে।
[ অথবা আপনি সিলেকশন টুলস গুলো ব্যবহার করে অলাদা আলাদা করে সিলেকশন করতে পারেন।]
এবার Select/Inverse-এ Ctrl+Shift+I ক্লিক করুন। এবার Layer থেকে New Adjustment Layer-এ যান। Colourize-এ টিক চিহ্ন দিন এবং এখানে Shadows, Midtones ও Highlights-এর স্লাইডারমুভ করতে থাকুন যতক্ষণ না মনের মতো রং পাচ্ছেন।
আর একটু নিখুঁত করার জন্য Layer/New Adjustment Layer/Curves-এ যান এবং এখানে যে চেক বক্স আসবে তাতে একট নাম দেওয়ার জন্য OK করুন। এবার File/Save as-এগিয়ে ছবিটি jpEg ফরম্যাটে সংরক্ষণ (সেভ) করুন।
সাদা কালো থেকে রঙ্গিন করার জন্য অনেক গুলি উপায়এর মধ্যে এটি একটি। 

Tuesday, June 25, 2013

ক্লাস ২ ( টুলবক্স এর টুলগুলোর পরিচিত) ৪র্থ ভাগ (শেষ পার্ট )

ক্লাস ২ টুলস এর বিস্তারিত আলোচনা (শেষ পার্ট ) 
পড়া শেষ হয়ে গেলে বলবেন 

ক্লাস ২ ( টুলবক্স এর টুলগুলোর পরিচিত) ৩য় ভাগ

সব ছবিগুলা এক সাথে পাই নি। তাই এইভাবে ছন্দ ছাড়া হয়ে গিয়েছে। আর একসাথে দিলে আবার ছবিগুলা ছোট হয়ে যেত 

ক্লাস ২ ( টুলবক্স এর টুলগুলোর পরিচিত) ২য় ভাগ


আমরা এতক্ষণ বিভিন্ন টুলস এর নাম জানলাম । এখন চলেন বিস্তারিত জানি  
ফটোশপে কাজ করার সময় একবারে শুধু একটিমাত্র টুল সিলেক্ট করা যায়। টুল নির্বাচন করতে টুল বারে প্রয়োজনীয় টুলটির উপর মাউস পয়েন্টার নিয়ে ক্লিক করতে হবে। কীবোর্ডে কী চেপেও টুল সিলেক্ট করা যায়। টুল বারের বিভিন্ন টুলের জন্য কীবোর্ডে কী নির্দিষ্ট করা আছে। টুল বারে টুলের উপর মাউস পয়েন্টারটি কয়েক সেকেন্ড ধরে রাখলেই নামের পাশে ব্র্যাকেটে টুলটির শর্টকাট কীবোর্ড কী দেখা যাবে।

ক্লাস ২ ( টুলবক্স এর টুলগুলোর পরিচিত) আমরা এই ক্লাসটিকে ৪ ভাগে শিখবো ১ম ভাগ


১ম ভাগ 
আজকের ক্লাস এ আমরা টুল বক্স সম্পর্কে জানবো । 
ফটোশপের টুল বক্স সম্পর্কে ভালভাবে না জেনে কাজ শিখতে বা করতে যাওয়া আর অস্ত্র চালাতে না জেনে যুদ্ধে নামা প্রায় একই কথা! এতোটা বোকা নিশ্চয়ই আমরা নই ? চলুন তবে জেনে নেয়া যাক ফটোশপের বিভিন্ন টুল সম্পর্কে…

ক্লাস ১ (ফটোশপের ইন্টারফেস )


চলেন সবাই ফটোশপের বাড়িতে ঘুরে আসি :P  ফটোশপে কাজ করব আর ফটোশপের বাড়িটাকে ভালভাবে চিনব না,তা কি হয়? আর তাছাড়া কাজের জায়গাটির কোথায় কি আছে তার খুঁটিনাটি ভালভাবে জানা না থাকলে কাজ করতেও ভীষণ অসুবিধা। তাই,আমরা এখন দেখতে যাব ফটোশপের বাড়ি আর জেনে নিব আমাদের কাজের জায়গাটির খুঁটিনাটি সব। চলুন তবে যাওয়া যাক…


ফটোশপে ঢুকে কোন একটি ফাইল খুললে (কিভাবে ফাইল খুলতে হয় তা আমরা কিছুক্ষণ পরই শিখব) আমাদের কম্পিউটারের স্ক্রীনটি এমন হয়ে যাবে)